০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হামলায় দুই ভাই আহত
- Update Time : ০৮:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক বিরোধের জের ধরে পিতা ও অন্য ভাইয়ের হামলায় দুই ভাই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের আলাগদী দয়াল নগর গ্রামে। জানাগেছে, গত রোববার সন্ধ্যায় পিতা ও অন্য ভাই এবং আত্মীয়-স্বজনের হামলায় একই পরিবারের সাদ্দাম হোসেন (২২) ও তার আরেক ভাই রায়েল হোসেন (১৭) আহত হন।
রামদার আাঘাতে গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



























