জগন্নাথপুরে হাবিবিয়া সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
- Update Time : ০৭:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাবিবিয়া সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন।
উপজেলার পাটলী ইউনিয়ন আওতাধীন লোহারগাও গ্রামে হাবিবিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের মধ্যে ২৯ রামাদ্বান শুক্রবার বাদ জুম’আ লোহারগাও আল এহসান মাদ্রাসা হলরুমে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সংস্থা’র সভাপতি হাফিজ শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল সাহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবাসী গ্রাম বাংলা সংস্থা’র সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী জনাব আলা উদ্দীন সাহেব, বাংলাদেশ আনজুমানে তালামীযে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলার অর্থ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, আনজুমানে আল ইসলাহ পাটলী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের অর্থ সম্পাদক জুবায়ের আহমদ মাসুম, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ এর সহ-সভাপতি আব্দুল আহাদ, পাটলী ইউনিয়ন তালামীয শাখা’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,সহ-সাংগঠনিক সম্পাদক মিজু আহমদ, তরুন সমাজ সেবক কামরান আহমদ, আলতাব হুসেন, মজবিল মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি সৈয়দ হাবিব আহমদ রফি, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক আহমেদ আলী, অফিস সম্পাদক হাফিজ লোকমান আহমদ,সদস্য নোমান আহমদ ,হাফিজ আব্দুস সামাদ আজাদ, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ,রুবেল আহমদ ,সুহেল আহমদ ,রাজু আহমদ, এবাদুর রহমান, মাহফুজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



























