০১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাধের কাজ শুরু

  • Update Time : ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার সময়ের আগেই হাওর রক্ষা বেড়িবাধের কাজ শুরু হওয়ায় কৃষকদের মধ্যে অনেকটা স্বস্তি বিরাজ করছে।জানাগেছে, গত এক সপ্তাহ আগে নলুয়ার হাওর পোল্ডার-২ নামক স্থানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা হাওর রক্ষা বেড়িবাধ নির্মাণের কাজ শুরু হয়। দ্রুত চলছে মাটি ভরাট কাজ। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, ২টি এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছে। এ সময় বাধের কাজ পাওয়া পিআইসি কমিটির সভাপতি রাণীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বলেন, আমরা এবার সবার আগে কাজ শুরু করেছি। আশা করছি সবার আগেই শেষ করবো।

এবার নদী ভাঙনের কবলে থাকায় প্রায় ১৫শত ফুট বাধ নতুন করে নির্মাণ করতে হচ্ছে। বাকি বাধ মেরামত কাজ করতে হবে। এতে সরকারি বরাদ্দ মাত্র ১০ লক্ষ টাকা পেয়েছি। তা দিয়ে কাজ শেষ করা সম্ভব হবে কি না এ নিয়ে তিনি সংশয় প্রকাশ করছেন। প্রসঙ্গত-গত বছর বিনা বাধায় এ হাওর তলিয়ে ফসল হানি হয়েছিল। তখন এ বাধের ঠিকাদারী প্রতিষ্ঠান কোন কাজ না করায় বিনা বাধায় পুরনো ভাঙন দিয়ে পানি ঢুকে হাওর তলিয়ে যায়।

এছাড়া নলুয়ার হাওর সহ অন্যান্য হাওর ডুবিতে ফসল হানি হয়। যে কারণে এবার সময়ের আগেই এ বাধে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে-এবার সময়ের আগে বেড়িবাধের কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করতে দেখা যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাধের কাজ শুরু

Update Time : ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০১৮