০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২
- Update Time : ০৩:০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার আসামি সহ ২ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানাগেছে, গত ১২ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আবদুল আলিমকে গ্রেফতার করেন।
সে উপজেলার নোয়াগাঁও গ্রামের ইলিয়াস মিয়াার ছেলে।
এছাড়া পৃথক অভিযানে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার দায়ে দিলাল মিয়া নামের এক স্বামীকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার আধুয়া গ্রামের ফজর আলীর ছেলে। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।



























