০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার ৩

  • Update Time : ০৮:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত যুক্তরাজ্য প্রবাসী সহ ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানাগেছে, গত ২৮ এপ্রিল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম, এসআই লুৎফুর রহমান ও এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের আসসাদ মিয়ার ছেলে হত্যা মামলার আসামি শামীম মিয়া, জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামের মৃত যুক্তরাজ্য প্রবাসী উলফত উল্লার ছেলে নারী নির্যাতন মামলার আসামি যুক্তরাজ্য প্রবাসী মকবুল মিয়া ও বুধরাইল গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে ডাকাতি মামলার আসামি মাহতাব আলী।

গ্রেফতারকৃতদের ২৯ এপ্রিল রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার ৩

Update Time : ০৮:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮