০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হত্যা ও ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার

  • Update Time : ০৯:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে হত্যা ও ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐহারকোনা গ্রামের রজই মিয়ার ছেলে সিরাজ উদ্দিন, জুমন আলী ওরফে তৈয়ব আলীর ছেলে মতিন মিয়া ও একই গ্রামের রজব আলীর ছেলে ইলাক উদ্দিন। রোববার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, শনিবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, এসআই কায়েমুল ইসলাম, এসআই সাইফুর রহমান, এএসআই আবুল হোসেন ও এএসআই অরুন সিংহ এর নেতৃত্বে পুলিশ দল ঐহারকোনা গ্রামে অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি মামলার পলাতক এ ৩ আসমিকে গ্রেফতার করেন। জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হত্যা ও ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার

Update Time : ০৯:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮