০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার
- Update Time : ০৯:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক হত্যা ও ডাকাতি মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, ২৫ জুলাই মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহিন আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি অফিস নামক স্থানে অভিযান চালিয়ে ২০১৩ সালে রেহেনা বেগম হত্যা মামলার পলাতক আসামি মুহিত মিয়াকে (২৮) গ্রেফতার করেন। সে পাটলি ফরিদপুর গ্রামের আবদুর রউফের ছেলে।
এদিকে-জগন্নাথপুর থানার এএসআই প্রণয় নালের নেতৃত্বে পুলিশের পৃথক দল পাটলি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২০০৯ সালে সিলেটের বিশ্বনাথ থানার হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি আপ্তাব মিয়াকে (৪৫) গ্রেফতার করেন। সে জগনআথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রামের মৃত মনকুশ আলীর ছেলে।





























