জগন্নাথপুরে সড়ক দুর্ঘনা রোধে নিরাপদ সড়ক চাই কমিটির বর্ণাঢ্য র্যালি
- Update Time : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় ও সাবধানে চালবো গাড়ি-নিরাপদে ফিরবো বাড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে রোববার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার কমিটির সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ সাবির মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার কমিটির উপদেষ্টা হাজী ইলিয়াছ মিয়া ও সমাজ সেবক আংগুর মিয়া। সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার কমিটির সহ-সভাপতি মামুর আহমদ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির সদস্য রাহেল মিয়া। এ সময় জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার কমিটির সহ-সভাপতি মামুন আহমদ, হাজী হাসান, মহসিন আহমদ, যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জয়নুল হক জয়, যুব বিষয়ক সম্পাদক জালাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, আবুল হাসনাত, সদস্য আলী আকবর, জাকির হোসেন চৌধুরী, আলী আহমদ, আয়ূব আলী, আবু মিয়া, জীবন মাহমুদ, আবদুল মোতালিব, শরিফ হোসেন, আকমল হোসেন, নাসিম হোসাইন, সঞ্জয় দেবনাথ, রুহুল আমিন, কয়েছ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আনুষ্ঠানিকভাবে কমিটির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের সম্পাদনায় “নিরাপদ” নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরে সড়ক দুর্ঘনা রোধে নিরাপদ সড়ক চাই কমিটি আন্তরিকভাবে কাজ করছে। সেই সাথে এলাকায় জন সচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে।





























