০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের ছায়া

  • Update Time : ১১:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম আমিন (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

তিনি জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শামসুল ইসলাম রানার ছোট ভাই। এ ঘটনায় জগন্নাথপুর উপজেলার সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।

জানাগেছে, ১৬ মার্চ শুক্রবার দুপুরে ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিন মোটরসাইকেল যোগে জগন্নাথপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় হবিবনগর মসজিদের সামনে চলন্ত একটি অটোরিকশার চাকা খোলে এসে প্রচন্ড গতিতে মোটরসাইকেল আরোহী আমিনুল ইসলাম আমিনের উপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওসমানীতে নেয়ার পথে হতভাগ্য ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিনের মৃত্যু হয়।

রাত সাড়ে ৮ টার দিকে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজা’য় কয়েক হাজার শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, এলাকায় শোকের ছায়া

Update Time : ১১:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮