০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

  • Update Time : ০৯:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের ছইল মিয়ার ছেলে তরুণ ক্রিকেটার আশরাফুল ইসলাম (৩০) ও ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মছব্বির আলীর ছেলে সিপন মিয়া (৩)।
জানাগেছে, গত মঙ্গলবার রাতে জগন্নাথপুর-সিলেট সড়কের মিরপুর আমড়াতৈল নামক স্থানে প্রাইভেট কার দুর্ঘটনায় ক্রিকেটার আশরাফুল ইসলাম নিহত হন।
এছাড়া বুধবার সকালে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের দারাখাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় শিশু সিপন মিয়া নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দৌড় দিয়ে চলন্ত গাড়ির সামনে শিশু সিপন চলে আসলে এ দুর্ঘটনা ঘটে। পৃথক সড়ক দুর্ঘটনায় তরুণ ক্রিকেটার আশরাফুল ইসলাম ও অবুঝ কোমলমতি শিশু সিপন মিয়ার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেন জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম ও মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

Update Time : ০৯:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮