জগন্নাথপুরে স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা ইউকের দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ
- Update Time : ০৪:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর, কুড়িহাল, আহমদাবাদ গ্রামের প্রবাসীদের আর্ত সমাজিক সেবামূলক সংগঠন স্বপ্ন বাংলা সমাজ কল্যাণ সংস্থা ইউকের পক্ষথেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়-দরিদ্র দুই শতাধিক পরিবারে উপহার খাদ্য সামগ্রী সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে সোনাতনপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী কাচা মিয়ার সভাপতিত্বে সমাজসেবক জিয়াউল হক জিয়া ও শাহিন তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শেখ ফারুক মিয়া, সমাজসেবক আলমগীর জিম্মাদার, বিশিষ্ট ব্যবসায়ী মাতাব আলী, সমাজকর্মী তাজুল জিম্মাদার, আনোয়ার হোসেন, আবু তাহের কাচন, রওশন আহমদ, শায়খুল ইসলাম। শুরু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। এসময় এলাকার বিশিষ্ট মুরুব্বি ফিরোজ মিয়া, বিশিষ্ট মুরুব্বি আবুল বশর, চন্দন মিয়া, ছোট মিয়া, আব্দুল মুমিন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন রুয়েল, আব্দুল হক, আব্দুস ছত্তার, আনোয়ার হোসেন আনা, আশ্বাদুর রহমান, জয়নাল আবেদীন, কাওছার আহমদ, নুরুল ইসলাম, ছায়াদ মিয়া, আকমল হোসেন, হারুন মিয়া, মমসাদ তালুকদার, মারুফ আহমদ, সেলিবুর রহমান সহ এলকার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























