জগন্নাথপুরে স্টুডেন্ট’স কেয়ার এর ঈদ পূণর্মিলনী ও হাওর ভ্রমণ সম্পন্ন
- Update Time : ১১:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর উদ্যোগে ২১ জুন বৃহস্পতিবার ঈদ পূণর্মিলনী ও হাওর ভ্রমণ সম্পন্ন হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ দিরাইয়ের উজান ধলে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি ভ্রমণ করেন। বিস্তৃত জানার প্রয়াসে তাঁর বাড়ি কালনী নদীর কূলে উজান ধল ভ্রমণে গিয়ে তার যোগ্য উওরসূরী বাউল শাহ নূর জালালের সাথে একান্ত আলাপচারিতায় সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য আবু খালেদ জিবলু ও এম শামীম আহমেদ এর বিভিন্ন প্রশ্নের উওরে বাউল আব্দুল করিমের বর্ণাট্য সংগীত জীবনের বিভিন্ন দিক এবং বর্তমানে শাহ আব্দুল করিমের মহান সৃষ্টি সংরক্ষণ তাঁর শেষ ইচ্চা বাস্তবায়নে রাষ্ট্রীয় ও বেসরকারি বিভিন্ন সংস্থায় অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।
আলাপচারিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আকমল হোসেন মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক আমিনুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান সাজু, সিনিয়র সদস্য সাইফুর রহমান মিনহাজ, সদস্য শফিক, নাছির, সোহাগ, ইকবাল, ফারহান, ছাব্বির, হায়দার, সিমেল, কাউছার প্রমুখ।



























