০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
- Update Time : ১১:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদিজা বেগম নামের ১২ বছরের এক শিশু স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সে ছাতক থানার হায়দরপুর গ্রামের লোকমান হেকিমের মেয়ে এবং ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জানাগেছে, ১৭ মে বৃস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে তার নানা বাড়িতে ঘরের তীরের সাথে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।





























