০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ৩ বোন আহত

  • Update Time : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের  জগন্নাথপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আপন ৩ বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের বনগাঁও (ষোলঘর) গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, স্থানীয় বনগাঁও (ষোলঘর) গ্রামের রিকশা চালক দিনমজুর আহমদ আলীর ষোড়শি কন্যা এরালিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে (১৭) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে একই গ্রামের মৃত মস্তাফর আলীর বখাটে ছেলে ও নির্যাতিত ছাত্রীর দুঃসম্পর্কের মামা রুয়েল মিয়া (৩৫)। অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীর ঘরে গিয়ে লম্পট রুয়েল তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই স্কুল ছাত্রী তার সম্ভ্রম বাচাতে বখাটের সাথে ধস্তাধস্তি ও চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বোনকে রক্ষা করতে তার আপন দুই বোন অপর স্কুলছাত্রীসহ তারা ৩ বোন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নির্যাতিত পরিবার স্থানীয় পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের দ্বারস্থ হলেও কাজ হয়নি। অবশেষে চেয়ারম্যানের পরামর্শে গতকাল রোববার নির্যাতিত স্কুল ছাত্রীদের মা আজবি বেগম বাদী হয়ে বখাটে রুয়েল মিয়াকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ সময় থানায় ভিকটিম পরিবারকে সহযোগিতা করতে আসা পাটলি ইউপি সদস্য সুনা মিয়া ও নারী ইউপি সদস্য ফেরদৌসী বেগম তানিয়া বলেন, গরীবের মেয়ে বলে তার ঘরে এসে জোরপূর্বক ধর্ষণ করতে চেয়েছিল বখাটে প্রভাবশালী রুয়েল। এতে সে রাজি না হওয়ায় ভিকটিমসহ তারা আপন ৩ বোন স্কুল ছাত্রীদের মারপিট করে আহত করেছে। ঘটনাটি আমরা নিস্পত্তি করতে না পারায় আইনের আশ্রয় নিতে সহযোগিতা করেছি। জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই শাহিন আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ৩ বোন আহত

Update Time : ১১:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭