জগন্নাথপুরে ‘সৌরভ যুব সংঘ’র কমিটি গঠন
- Update Time : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামে প্রাচীনতম সামাজিক সংগঠন ‘সৌরভ যুব সংঘ’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ২০ জুলাই বৃহস্পতিবার রাতে যুব সংঘের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন, সভাপতি মো. সানুর আলী, সহ-সভাপতি আলাল হোসেন, ছানাফর আলী, আছকির আলী, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সহ-সম্পাদক আবু হেনা রনি, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ-সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক জীবন সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লায়েক আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকমল হোসেন, সমাজসেবা সম্পাদক মোকাছ উদ্দিন রমজান, ক্রীড়া সম্পাদক আজহার আহমদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা ডেইজি সুলতানা স্বপ্না।
এদিকে-নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া। বিবৃতিদাতারা নব-নির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।





























