জগন্নাথপুরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্ন
- Update Time : ০৭:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুন্নি আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পূর্ব উপজেলাধীন ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখা’র কাউন্সিল ১৪ জুলাই শনিবার বাদ জোহর পূর্ব বুধরাইল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি আহাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখা’র সহ-প্রচার সম্পাদক ছাত্রনেতা সেলিম আহমদ।
প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা’র সভাপতি সালেহ আহমদ ছালিক, সহকারী নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ শাহ আলম।
কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক শুয়েদ আহমদ, অফিস সম্পাদক জাকির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী, জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখা’র সদস্য সাদিকুর রহমান৷
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ফরহাদ আহমদকে সভাপতি, মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক ও আব্দুল মুমিন কে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সালেহ আহমদ ছালিক। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, শুয়েব আহমহ, সহ-সাধারন সম্পাদক বুরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ খান, প্রচার সম্পাদক জাহাঈীর আলম, সহ-প্রচার সম্পাদক আবু বকর, অর্থ সম্পাদক আমির হামজা,অফিস সম্পাদক বদর উদ্দিন,সহ-অফিস সম্পাদক আমির হুসেন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল করিম, সহ-প্রশিক্ষন সম্পাদক সাদিকুর রহমান, আমিনুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আফজল আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, আবু বকর(২), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু জাফর, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হুসাম উদ্দিন, তানভির আহমদ, সদস্য ফাহিম, আব্দুস সামাদ, জাবেদ আহমদ, নাছির উদ্দিন। কমিটি ঘোষণা শেষে নব নির্বাচিত দায়িত্বশীলদের কে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রনেতা সেলিম আহমদ।


























