জগন্নাথপুরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
- Update Time : ০৫:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি পতিরোধ কমিটির উদ্যােগে ৪র্থ দিনের কর্মসুচি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অায়োজিদ মতবিনিময় ও অালোচনা সভায় সৈয়দপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদের সভাপতিত্বে ও শিক্ষক মো. নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জগন্নাথপুর কোট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নিজাম উদ্দিন জালালী, বিশিষ্ট কবি ও কলামিস্ট হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশহাদুল হক চৌধুরী রাশেল প্রমূখ।
অালোচনা সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র শামছুদ্দিন খান ও মাদ্রাসার শিক্ষক মাওলানা সৈযদ সাইফুদ্দিন অাহমদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





























