জগন্নাথপুরে সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইষ্টের উদ্যােগে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৭:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইষ্টের উদ্যােগে নগদ অর্থ প্রদান অনুষ্টান সম্পন্ন।
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইষ্টের উদ্যােগে উপজেলার সৈয়দপুর ইশানকোনার মরহুম মো. রমিজ মিয়ার বড় ছেলে মো. খছরু মিয়া (৫০) জঠিল রোগে অাক্রান্ত হলে তাহার সুচিকিৎসার জন্য অার্থিক সহযোগীতা করতে পাশে দাড়ায় গ্রামের সুপ্রতিষ্ঠিত সেবামুলক প্রতিষ্ঠান সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইষ্ট শাখা। সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইষ্ট শাখার উদ্যােগে ১২ ফেব্রুয়ারি সোমবার মিডিয়া সেন্টারে নগদ অর্থ প্রদান অনুষ্টানের অায়োজন করা হয়। গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ অামিরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দপুর যুব পরিষদ ইউকের সাধারন সম্পাদক সৈয়দ মাহফুজ অাহমদের পরিচালনায় অনুষ্টিত অর্থ প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সৈয়দপুরের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ডাক্তার সৈয়দ তৈয়ফুর অাহমদ, সমাজসেবক শিক্ষানুরাগী রাজনীতিবিদ সৈয়দ অালী অাহমদ দুলা, সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ মনোয়ার অালী, মাওলানা সৈয়দ মুনছিফ অালী মেম্বার, মাওলানা সৈয়দ শাহিদ অাহমদ, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল সৈয়দ (তৈরিছ), হাকিম মাওলানা কবি সৈয়দ তাজুল ইসলাম, সাংবাদিক ইয়াকুব মিয়া, সৈয়দ অানোয়ার অালী, ডাক্তার বদরুল ইসলাম, হাফিজ কামরুল ইসলাম, সৈয়দ হাসান অাহমদ প্রমুখ।

নগদ অর্থ প্রদান অনুষ্টানে রোগে অাক্রান্ত মো. খছরু মিয়ার চিকিৎসার জন্য তাহার বড় ছেলে জুবায়েল অাহমদের কাছে নগদ ৫০হাজার টাকা প্রদান করা হয়।

সৈয়দপুর যুব পরিষদ ইউকের সভাপতি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী সৈয়দ মাহমুদ হোসেন জানান, সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইষ্টের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়েছে। তিনি অারো জানান, ইতির পুর্বেও সৈয়দপুর গ্রামের অনেক রোগীদেরকে তাদের সংগঠনের পক্ষ থেকে বড় অংকের নগদ অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও গ্রামের অসহায়- দরিদ্রদের মধ্যে তাদের সংগঠনের পক্ষ থেকে অার্থিক সাহার্য সব সময় প্রদান করে থাকেন।
সৈয়দপুর যুব পরিষদ ইউকের অর্থ সম্পাদক সৈয়দ শোয়েব অাহমদ জানান, সৈয়দপুর যুব পরিষদ ইউকে ও নর্থইষ্টের পক্ষ থেকে অর্থ, বস্ত্র, চিকিৎসা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখছে মানবতার কল্যানে।



























