জগন্নাথপুরে সৈয়দপুর আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর আদর্শ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৩১ মার্চ শনিবার কলেজের হলরুমে সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আবুল আহমদ, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া, প্রভাষক মোঃ মিজান আহমদ, প্রভাষক মিনহাজুর রহমান মিঠু, প্রভাষক সমীর সূত্রধর। এইচএসসি পরীক্ষার্থী বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, জুবায়েল আহমদ শিপন, সাজ্জাদুর রহমান, সৈয়দ জুম্মান আহমদ, মকসুদ আহমদ, আনহার হোসেন সেজাউল, জিয়াউর রহমান কামালী প্রমুখ। এইচএসসি পরীক্ষার্থী সৈয়দ জাকির আহমদের কুরআন তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।




























