জগন্নাথপুরে সেচ্ছাসেবক দল নেতা সেলিম ও পৌর বিএনপি নেতা খেজর গ্রেফতার : বিএনপি নেতৃবৃন্দের মুক্তি দাবী
- Update Time : ০৮:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সিনিয়র সদস্য সাবেক কৃতি ফুটবলার সেলিম আহমদ ও জগন্নাথপুর পৌর বিএনপি নেতা শফিকুল হক খেজরকে ৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে পৌর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানী করার লক্ষে তাদেরকে গ্রেফতার করায় এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী,সাবেক সহ-সভাপতি মোঃ ইছহাক মিয়া,সাবেক পৌর কমিশনার আকিক মিয়া, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, সাবেক প্রচার সম্পাদক জামিল হোসেন গেদন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম,এ,আজিজ, সাবেক আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,যুক্তরাজ্য বিএনপির লিডস্ শাখার যুগ্ন সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি দুলদুল বারী,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ কবির আহমদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, উপজেলা বিএনপি নেতা মো. জিতু মিয়া, গিয়াস উদ্দিন, আব্দুল হান্নান, এখলাছুর রহমান তালুকদার নিকসন,আলাল হোসেন, গোলাম কিবরিয়া পারভেজ,গোলাম মোস্তফা,মোজাম্মিল আলী, উপজেলা যুবদল নেতা আনছার মিয়া, শামীনুর রহমান,হুমায়ুন কবির ফরিদী, রফিক আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এম,এ,শহীদ,সহ- সভাপতি মাছুম আহমদ, মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, যুগ্ন সম্পাদক আব্দুল কাহার, মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোদাব্বির হোসেন রবিন, আব্দুর রব,আবদাল মিয়া, প্রচার সম্পাদক আব্বাস আহমদ,আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের গ্রীস কমিটির সভাপতি রাজন তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, শামসুজ্জামান শামীম, ছিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, আলী আফরোজ,জালাল হোসেন,সুবের খান, আতিকুর রহমান মিঠু ওলিউর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























