০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাবেক ইউপি সদস্যের মৃত্যুতে শোকের ছায়া
- Update Time : ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সামাট গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হিরা মিয়ার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।
জানাগেছে, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্য হিরা মিয়ার মৃত্যু হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ কামালের মামা সাবেক ইউপি সদস্য হিরা মিয়ার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসকাব নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া ও যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।




























