জগন্নাথপুরে সাংবাদিক ওয়াহিদের রোগমুক্তি কামনা
- Update Time : ০৯:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সিনিয়র সাংবাদিক জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাব, অনলাইন ডেইলি সিলেট ও খবর ৫২ প্রতিনিধি ওয়াহিদুর রহমান ওয়াহিদের আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায়, সহ- সভাপতি কুহিনুর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান
মিজান, সদস্য গোলাম সারোয়ার, কলি বেগম, আফজাল মিয়া প্রমূখ। এছাড়া পৃথকভাবে রোগমুক্তি কামনা করেছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া। বিবৃতিদাতারা সাংবাদিক ওয়াহিদের আশু রোগমুক্তিতে সকলের দোয়া কামনা করেছেন। প্রসঙ্গত-গত শুক্রবার সকালে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।





























