জগন্নাথপুরে সম্মেলনকে কেন্দ্র করে আকষর্ণীয় খবর
- Update Time : ০৯:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে কয়েকটি টুকিটাকি ঘটনা নিয়ে আকষর্ণীয় কিছু খবর পাওয়া গেছে।
স্বরণকালের শ্রেষ্ঠ সম্মেলন :
স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে এটি স্বরণ কালের শ্রেষ্ঠ সম্মেল অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে জগন্নাথপুরে কোন রাজনৈতিক দলের এতো বড় সম্মেলন হতে দেখেননি বলে অনেক বয়োবৃদ্ধ লোকজন জানান। বেলা ১২ টা থেকে শুরু হওয়া সম্মেলন সন্ধায় সাড়ে ৬ টায় শেষ হয়। একটানা প্রায় সাড়ে ৬ টা পর্যন্ত কোন রাজনৈতিক সংগঠনের সম্মেলন জগন্নাথপুরে হয়নি বলে অনেকে প্রবীণ ব্যক্তি জানান।
সামাদ আজাদ অডিটরিয়ামে সামাদ ভক্তদের মিলন মেলা :
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের নামে নামকরন হওয়া জগন্নাথপুর আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে কয়েক হাজার সামাদ ভক্তদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। তা দেখে অতিথিসহ আগন্তুকরা রীতিমতো হতবাক হতে দেখা যায়।
জীবিত সামাদের চেয়ে মৃত সামাদের জনপ্রিয়তা তুঙ্গে :
সম্মেলনকে কেন্দ্র করে সামাদ আজাদ অডিটরিয়াম সহ খন্ডখন্ড মিছিল সহকারে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতার উপস্থিতিতে পুরো পৌর সদর কয়েক হাজার লোকে লোকারন্য হওয়ার দৃশ্য দেখে আগন্তুক অনেক প্রবীণ ব্যক্তিরা মন্তব্য করে বলেন, জীবিত সামাদের চেয়ে মৃত সামাদের জনপ্রিয়তা আবারো তুঙ্গে হয়ে উঠেছে।
সামাদ পুত্র ডন বন্দনায় জনস্রোত :
সম্মেলনকে ঘিরে সামাদ পুত্র আজিজুস সামাদ ডন বন্দনার স্লোগানে-স্লোগানে ও করতালিতে মুখরিত হয়ে উঠে অডিটরিয়াম সহ আশপাশ এলাকা। আগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসানে সামাদ পুত্র ডনকে নৌকা প্রতীকে দেখতে চান জনতা। এছাড়া মূল অনুষ্ঠানে না থাকলেও অনুষ্ঠানের শুরুতে সকলকে উৎসাহিত করতে সামাদ পুত্র আজিজুস সামাদ ডন সম্মেলনে বক্তব্য রাখেন। পরে আবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে সামাদ বলয়ের নেতাকর্মীদের শান্তনা জানাতে পরিস্থিতি মোকাবেলায় আবারো তিনি বক্তব্য রাখেন।




























