০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সমাজ সেবকের মৃত্যু
- Update Time : ১০:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা তরুণ সমাজ সেবক হাবিবুর রহমার তুরন (৩৮) আর নেই।
তিনি বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি কিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে এলাকার হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান বলেন, প্রয়াত হাবিবুর রহমান তুরন আমাদের গ্রামের একটি কবর স্থানের রাস্তা জায়গাসহ নির্মাণ করে দিয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।



























