০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সংঘর্ষে হতাহতের ঘটনায় মামলা দায়ের
- Update Time : ১১:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে হতাহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার ফজলু মিয়া জিম্মাদারের পক্ষে আহত রাজা মিয়া জিম্মাদার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী নিশ্চিত করেছেন।
জানাগেছে, শুক্রবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল অনুছন্দ গ্রামে এলাকার একটি বিল নিয়ে গ্রামের ফজলু মিয়া জিম্মাদার ও জিবিস জিম্মাদারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ফজলু মিয়া পক্ষের সফু মিয়া জিম্মাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন এবং ৭ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষে ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।



























