০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ৪

  • Update Time : ১১:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু জমির ধান খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

জানাগেছে, গত ৮ এপ্রিল রোববার উপজেলার কুবাজপুর গ্রামের নুরুল হক ও হাড় গ্রামের সুভাষ করের লোকজনের মধ্যে স্থানীয় হাওরে গরু জমির ধান খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নুরুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত এবং ৫ জন আহত হন।

এ ঘটনায় ৯ এপ্রিল সোমবার নিহত নুরুল হকের ছেলে আহত সাইদুল হক বাদী হয়ে প্রতিপক্ষের ৯ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় উপজেলার পাইলগাও ইউনিয়নের হাড় গ্রামের কানাই করের ছেলে করুনা কর, সুভাষ করের স্ত্রী শিবলী রাণী কর, পাখি করের স্ত্রী সীমা কর ও নিবারণ করের স্ত্রী দিপ্তী রাণী করসহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সংঘর্ষে বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ৪

Update Time : ১১:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮