০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শ্রমিকলীগের পরিচিতি সভা
- Update Time : ০৮:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় শ্রমিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় আ.লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কান্তি দে দিপাল, যুগ্ম-সম্পাদক মাস্টার মিজানুর রহমান ও সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা। জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব লিপ্টু রঞ্জন দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক মজিদ মিয়া, আবদুল কাদির, বাদশা মিয়া, হাফিজুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ নেতা মুহিবুর রহমান, মঈনুল গণি, জালাল মিয়া, জিয়াউল হক, বিপ্লব দেবনাথ, তুরন মিয়া, আজিজুল ইসলাম, তমিজ উদ্দিন, কাজল দেবনাথ, সেবুল দাস, মুকিত খান, সিপন দেবনাথ, পৌর শ্রমিকলীগ নেতা আলকাব উদ্দিন মিন্টু, চুনু মিয়া, কাওসার আহমদ, আলী হোসেন, কলকলিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা গৌছ মিয়া, গোলজার মিয়া, খলিল মিয়া, আশরাফুল ইসলাম, মিরপুর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা তকবুল মিয়া, সেবুল মিয়া, আবদুল করিম, মাসুক মিয়া, আশিক মিয়া, শামসুদ্দিন প্রমূখ।




























