০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪
- Update Time : ০৮:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একদল শিয়ালের কামড়ে নারী সহ কমপক্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে।জানাগেছে, রোববার সন্ধ্যায় খাশিয়া গ্রামে একদল শিয়াল লোকজনদের কামড়াতে থাকে। এ সময় একের পর এক শিয়ালের কামড়ে গ্রামের রানু দাসের স্ত্রী পূর্ণিমা দাস (৪০), অসিত দাসের ছেলে কানন দাস (২০), নুরুল হকের ছেলে ফারুক মিয়া (২২) ও উকি দাসের ছেলে কৃষ্ণ দাস (৪০) সহ মোট ৪ জন আহত হন।
আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এদিকে-শিয়ালে কামড়ানোর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী লোকজন সমবেত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিয়াল নিধনে অভিযান চালালে শিয়ালের দল পালিয়ে যায়। এতে ১টি শিয়াল নিধন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।




























