জগন্নাথপুরে শিলাবৃষ্টিতে হাওরে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে
- Update Time : ১২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিলা বৃষ্টিতে ব্রি ধান ২৮’র ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রামে বুধবার সকালে শিলাবৃষ্টি হয়েছে। বিভিন্ন হাওরে শিলাবৃষ্টির কারনে পাকা ২৮ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। শিলাবৃষ্টি নিয়ে হতাশায় রয়েছেন কৃষক-কৃষণীরা।
দিনটি শুরু হয়েছিল আকাশে রোদ্রের হাসি দিয়ে। আকাশে বৃষ্টির কোনো সম্ভনা নেই যখন সকাল ৯ টা হলো তখন আকাশে মেঘের গর্জন শুনা গেল। ঠিক তার কিছু সময় পরেই আকাশটা কালো হয়ে গেল।তখন থেকেই বৃষ্টি শুরু। ঠিক তার কিছু সময় পরে শুরু হলো একাধারে শিলা বৃষ্টি। তখন কৃষক কৃষাণীরা আল্লাহু আকবার ধ্বনিতে আওয়াজ তুলতে থাকেন। শিলার স্থায়ী ছিল প্রায় ১০ মিনিট। শিলা বৃষ্টিতে উপজেলার ছোট-বড় অনেক হাওরে ক্ষতি হয়েছে।
একজন কৃষক জানান, যাদের ২৮ পাকা ধান তাদের অধিক ক্ষতি হয়েছে এবং যাদের ২৯ ধান তাদের তেমন একটা ক্ষতি হবেনা।
জগন্নাথপুর উপজেলার কৃষক কৃষণীরা শিলাবৃষ্টিতে হাওরের পাকা ধান নিয়ে চিন্তিত রয়েছেন




























