০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ডরিলিজ করায় জনমনে ক্ষোভ ও উত্তেজনা

  • Update Time : ০৭:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনকে স্ট্যান্ডরিলিজ করায় শিক্ষক মহল সহ জনমনে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানাগেছে, গত ৪ জুলাই শিক্ষা বোর্ডের ডিজি কর্তৃক জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনকে তাহিরপুর উপজেলায় স্ট্যান্ডরিলিজ করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষক মহল সহ জনমনে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

জানাযায়, জগন্নাথপুর উপজেলার শিক্ষার মান ও হার খুবই খারাপ ছিল। বিগত প্রায় ৩ বছর আগে জয়নাল আবেদীন জগন্নাথপুরে আসার পর থেকে ধীরেধীরে শিক্ষার উন্নতি হতে থাকে।

শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের প্রাণপন প্রচেষ্ঠায় বর্তমানে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেছে জগন্নাথপুর। তা দেখে একটি মহলে মাথা ব্যথা শুরু হয়।

এরপর থেকে শিক্ষা কর্মকর্তাকে জগন্নাথপুর থেকে সরানোর ষড়যন্ত্র শুরু হয়। এরই ধারবাহিকতায় শিক্ষা ক্ষেত্রে জগন্নাথপুরকে পিছিয়ে রাখতে জয়নাল আবেদীনকে স্ট্যান্ডরিলিজ করানো হয়। বিষয়টি কোন ভাবেই মেনে নিতে পারছেন না শিক্ষক মহল ও স্থানীয় জনতা।

তাই শিক্ষা ও জনস্বার্থে শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের স্ট্যান্ডরিলিজ বাতিল ক্রমে জগন্নাথপুরের প্রাথমিক শিক্ষার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন প্রতিবাদী জনতার পক্ষে জগন্নাথপুর উপজেলা সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ডরিলিজ করায় জনমনে ক্ষোভ ও উত্তেজনা

Update Time : ০৭:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮