জগন্নাথপুরে শহীদ হাফিজের ২০তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- Update Time : ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদ হাফিজের ২০তম শাহাদাৎ বার্ষিকী পালিত।
জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক অন্যতম সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের ২০ তম শাহাদাৎ বার্ষিকীতে তার কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। ১৫এপ্রিল রোববার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিপুর গ্রামে শহীদ হাফিজুর রহমান হাফিজ এর ২০তম শাহাদাৎ বার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হাফিজের বড় ভাই হাজী হারুন্নুজ্জামান হারুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ দিলু মিয়া, উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন অহি, পৌর বিএনপি নেতা শিশু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, যুগ্মা-আহবায়ক সৈয়দ শফিকুর রহমান শফিক, পৌর যুবদল নেতা শামিম আহমদ, বেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ সাদিকুর রহমান, সৈয়দ তাহমিদ আহমদ প্রমুখ।
বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা শহীদ হাফিজের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আল-আমীন তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।
উল্লেখ্য, ১৫ ই এপ্রিল ১৯৯৮ সালের এই দিনে পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তির প্রতিবাদে বিএনপির ডাকে সারাদেশে শান্তিপূর্ণ হরতাল চলাকালে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আলীয়া মাদ্রাসা পয়েন্টে হরতাল বিরোধী কতিপয় সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হয়েছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ। বিজ্ঞপ্তি




























