১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে রাস্তার বিদ্যুৎ বাড়িতে !
- Update Time : ০৮:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো. শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তার সরকারি বিদ্যুৎ আ.লীগ নেতার বাড়িতে বসানো হয়েছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, গত প্রায় দুই সপ্তাহ আগে লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তার জন্য বরাদ্দকৃত সরকারি সৌর বিদ্যুৎ প্যানেল সহ ২ টি লাইট পোস্ট (স্ট্রিট লাইট) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও স্থানীয় সাদিপুর গ্রামের বাসিন্দা ফখরুল হোসেনের বাড়িতে বসানো হয়েছে।
বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, বাড়ির উঠানের দুই দিকে ২টি লাইট পোস্ট বসানো আছে। ঘটনার সত্যতা স্বীকার করে এক প্রশ্নের জবাবে কলকলিয়া ইউনিয়ন আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফখরুল হোসেন বলেন, এ বিদ্যুৎ সরকারি। কোথায় বসানো হবে, আমাকে না বলায় আমার বাড়িতে বসিয়েছি।





























