০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রাস্তার কাজ দেখতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের ভিড়

  • Update Time : ১১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার প্রধান রাজনৈতিক ও ব্যবসায়ী কেন্দ্র জগন্নাথপুর পৌরসভার সামনের সড়কের বেহাল অবস্থা নিয়ে বারবার জগন্নাথপুর পত্রিকা.কম সহ বিভিন্ন অনলাইন ও অফলাইন (গণমাধ্যমে) সংবাদ প্রকাশের পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসে কাজ শুরু হওয়ায় উপজোলাবাসীর মধ্যে ফিরে এসেছে অানন্দের এক সুখ।

জানাগেছে, পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন সংস্কারের জন্য ৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। ২২ কিলোমিটার এ সড়কের জগন্নাথপুর অংশের কাজ ৩ মাসের মধ্যে শেষ করার জন্য মেয়াদ রয়েছে।

তবে ঠিকাদারী প্রতিষ্টানকে অনুরোধ করা হয়েছে জগন্নাথপুরের অংশের কাজ দ্রুত সম্পন্ন করতে।

দেশ-বিদেশে প্রবাসী অধ্যুষিত শহর হিসেবে পরিচিত সামাদ অাজাদের জন্মভূমি জগন্নাথপুর পৌরসভার সামনের রাস্থা সংস্কারের কাজ অতি তাড়াতাড়ি শেষ করতে ভারি মেশিন দিয়ে রাতের বেলায়ও কাজ চলছে।

দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর বাসীর স্বপ্ন রাস্তার বেহাল দশা কখন পরিবর্তন হবে? বর্তমানে তা ১৮ সালের মাঝের দিকে পূরন হতে যাচ্ছে।

জগন্নাথপুর পৌরসভার সামনের রাস্থা সংস্কারের কাজ প্রতিদিন জড়ো হয়ে হাসি মুখে দেখছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ।

জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র অাওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পত্রিকাকে জানান, দীর্ঘ দিন পর রাস্তা সংস্কার করায় আমাদের অনেক উপকার হবে কারণ যখন সামান্য বৃষ্টিপাত হত তখন রাস্তার মধ্যে জলাবদ্ধতা দেখা দিত যার ফলে আমাদের গাড়ী নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হত এবং সাধারণ মানুষের চলাচলে নানান সমস্যা সৃষ্টি হত। অবশেষে জগন্নাথপুর পৌরপয়েন্টের রাস্তার কাজ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় নতুন রাস্তার কাজ শুরু করায় অর্থ প্রতি মন্ত্রী এম এ মান্নানকে অন্তরিক ধন্যবাদ জানাই।

জগন্নাথপুর পৌর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি ইকবাল হোসেন ভূইয়া জগন্নাথপুর পত্রিকাকে জানান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতায় জগন্নাথপুর কে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের স্বপ্নের জগন্নাথপুর রূপান্তরকরণ চলছে।

জগন্নাথপুর পৌরপয়েন্টে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় নতুন রাস্তার কাজ পরিদর্শন করেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র অাওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে রাস্তার কাজ দেখতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের ভিড়

Update Time : ১১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮