জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া সুনামগঞ্জের জগন্নাথপুরের রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও-টিয়ারগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে গরীব দুখী অসহায়দের মধ্যে রমযানের খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
ঘোষগাঁও-টিয়ারগাঁও আঞ্চলিক শাখার সভাপতি ক্বারী জিকরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মোজাম্মিল হোসেনের পরিচালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ জামিল আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সভাপতি হাফিজ তারিছ আলী। তিনি বলেন, অসহায় গরীব দুখীদের খেদমত করাই তালামীযের কাজ। প্রত্যেক তালামীয কর্মীকে তেজী হয়ে গরিব দুখীদের সেবা করতে হবে এবং সর্বদা অসহায়দের সেবক হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক শাহ মতিউর রাহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ক্বারী সাদিকুর রাহমান,প্রশিক্ষণ সম্পাদক আনাছ আলী।
গরীব দুখী অসহায়দের মধ্যে রমযানের খাদ্য বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখার অর্থ সম্পাদক জামিল আহমদ, সহ-অফিস সম্পাদক নাছির উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক নূর আলম, সদস্য আবু জহির, মধু মিয়া, মুহিব মিয়া প্রমুখ।





























