০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে দরিদ্রদের মধ্যে সরকারি চাল ও টাকা বিতরণ

  • Update Time : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র জনগোষ্ঠির লোকজনের মধ্যে পরিবার প্রতি ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়েছে।
জানাগেছে. জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ভিজিএফ এর কার্ডধারী দরিদ্র লোকজনের মধ্যে সরকারি চাল ও টাকা বিতরণ করা হয়েছে।

১৩ মে রোববার সরজমিনে দেখা যায়, রাণীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ২৯৯টি পরিবারের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়।

এ সময় রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, স্থানীয় ইউপি সদস্য ইসরাক আলী, ইউপি সচিব আবদুল গফুর, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া গত ১২ মে শনিবার রাণীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তেরা মিয়া চাল ও টাকা বিতরণ কালে কয়েকজন লোককে চাল দেয়া হলেও টাকা দিতে দেরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ইউপি সদস্য তেরা মিয়া বলেন, আমার ওয়ার্ডের সকল সুবিধাভোগীদের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়েছে। তবে চাল ও টাকা বিতরণকালে অনেক ঝামেলা ছিল। এ সময় কয়েক জনকে চাল দেয়া হলেও টাকা দিতে সামান্য দেরি হয়েছে। এ নিয়ে আমার বিরুদ্ধে কিছু লোক অযথা অপ-প্রচার করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে দরিদ্রদের মধ্যে সরকারি চাল ও টাকা বিতরণ

Update Time : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮