জগন্নাথপুরে রসুলপুর মাদ্রাসা কেন্দ্রের দারুল ক্বিরাতের বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
- Update Time : ০৮:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে রসুলপুর মাদ্রাসা কেন্দ্রের দারুল ক্বিরাতের বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন।
রঈসুল কোররা, ওয়াল মুফাসসিরীন, উস্তাদুল মুহাদ্দিসীন, সুলতানুল আরেফিন শামসুল উলামা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র শাখা কেন্দ্র
সুনামগঞ্জের জগন্নাথপুরের রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিদায়ী অনুষ্টান ও পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল ২৭ রামাদ্বান বাদ যোহর কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মছদ্দর মিয়া মেম্বার’র সভাপতিত্বে ও কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আবুল হাশিম ডালিম’র পরিচালনায় মাদ্রাসা মিলনাতনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্বারী সোসাইটির সাবেক সভাপতি হবিবপুর ও কেশবপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক খলিফায়ে ফুলতলী হযরত আল্লামা ক্বারী মুফতী গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান ক্বারী মাও. তাজুল ইসলাম গাজী, রসুলপুর গ্রামের তরুন সমাজ সেবক প্রবাসী শাহ আলম, কেন্দ্রের সহকারি নাজিম ছাব্বির আহমদ, ক্বারী মাও. রফিকুল ইসলাম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের প্রধান ক্বারী হাবিবুর রহমান, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য তোতা মিয়া, দিলোয়ার হোসেন লিলু, ছবির খান, রসুলপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্র শাকিল আহমদ, রসুলপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্র আসাদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাবে জামাতের ছাত্র মামুন মিয়া, কিরাত পরিবেশন করেন রাবে জামাতের ছাত্র মাহবুবুর রহমান, নাতে রাসুল পরিবেশন করেন ক্বারীয়া তানিয়া আক্তার, শানে ফুলতলী পরিবেশন করেন ক্বারী ইমরান মিয়া, শানে ফুলতলী পরিবেশন করেন আওয়াল জামাতের ছাত্রী সাদিয়া আক্তার, শানে ফুলতলী পরিবেশন করেন সানী জামাতের ছাত্র মঈনুল, ফাহিম, রেদুয়ান ও তার দল।
বিদায়ী অনুষ্ঠানে কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, নাজিম, প্রধান ক্বারী, ক্বারী ক্বারীয়া ও কমিটির সকল সদস্যদেরকে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
শ্রদ্ধাঞ্জলি পড়ে শুনান রাবে জামাতের ছাত্র আবু বক্কর সিদ্দিক। কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ফেরদৌস রহমানের বড় ভাই স্পেন প্রবাসী সাহিদ আলীর পক্ষ থেকে ও ক্বারীয়া রুনা আক্তারের পক্ষ থেকে কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, নাজিম, প্রধান ক্বারী, ক্বারী ক্বারীয়া, কমিটির সকল সদস্যদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
ছাত্র-ছাত্রীদের কে কেন্দ্রের পক্ষ থেকে পুরুস্কিত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন বলেন, আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) ছিলেন যামানার যুগ শ্রেষ্ঠ ওলী, যুগ শ্রেষ্ঠ মুযাদ্দিদ তিনি ছিলেন পবিত্র কোরআনের একনিষ্ট খাদিম, তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বহু মাদ্রাসা প্রতিষ্টিত করে গেছেন, কোরআন শহিশুদ্দ ভাবে তেলাওয়াত করার জন্য দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট গঠন করে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে কেন্দ্র খুলে দিয়েছেন যাহাতে আমরা শহিশুদ্দ ভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারি। কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আবুল হাশিম ডালিম তার বক্তব্যে বলেন, কেন্দ্রের দাতা সদস্য লন্ডন প্রবাসী আহার উদ্দিন যিনি প্রতি বৎসর কেন্দ্রে ৩৫ হাজার টাকা, কেন্দ্রের দাতা সদস্য স্পেন প্রবাসী আব্দুস সোবহান যিনি প্রতি বৎসর কেন্দ্রে ১৫ হাজার টাকা দিয়ে থাকেন এবং সকল দাতাগনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাজী ফজলু মিয়া, শরিফ খান, কেন্দ্র পরিচালনা কমিটির সহ-সভাপতি রাফিক মিয়া, সদস্য গিয়াস উদ্দিন, এলাইছ মিয়া, সাজ্জাদুর রহমান, রসুলপুর গ্রামের ধনাই মিয়া, গুলজার মিয়া, আলতাব খান, উত্তর রসুলপুরের আব্দুল মান্নান সহ কেন্দ্রের ক্বারী তানবিরুল ইসলাম, ক্বারী হাবিবুর রহমান, ক্বারীয়া রুনা আক্তার, ক্বারীয়া নিলিমা আক্তার, ক্বারীয়া তামান্না আক্তার, ক্বারীয়া সিমা আক্তার প্রমূখ।
একটি বিষেশ গজল পরিবেশন করেন ও মিলাদ পরিচালনা করেন রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ ফরিদ উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতী গিয়াস উদ্দিন, মোনাজাতে দারুল কিরাতের প্রতিষ্ঠাতা ছাহেব কিবলাহ ফুলতলী (র,) সহ সকলের জন্য মহান আল্লাহর দরবারে রহমত মাগফিরাত নাজায়াত কামনা করে বিশেষ মোনাজত করেন।
এদিকে ২৬ রামাদ্বান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের বিদায়ী অনুষ্টান কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে ও কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিমের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান ক্বারী হাবিবুর রহমান, আব্দুল মান্নান, সাকিল আহমদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রের ক্বারী ও উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মাও শাহাব উদ্দিন, ক্বারী আবু মনসুর, ক্বারী আরমান উদ্দিন, ক্বারী ও মসজিদের মোয়াজ্জিন হাফিজ আব্দুর রহমান, কমিটির সদস্য গুলজার মিয়া, আইস মিয়া, উত্তর রসুলপুর গ্রামের আলতাব মিয়া, তাজু মিয়া, মুজিব মিয়া, জাহিদ মিয়া, সিপন মিয়া প্রমূখ।
মিলাদ পরিচালনা করেন প্রধান ক্বারী হাবিবুর রহমান, মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ক্বারী মাও. শাহাব উদ্দিন।
কেন্দ্রের পক্ষ খেকে ছাত্র-ছাত্রীদের কে পুরুস্কিত করা হয়। ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে কমিটির সভাপতি, নাজিম কেন্দ্রের প্রধান ক্বারী সহ সকল ক্বীরীগনকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি



























