০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে রমজান উপলক্ষে বাজার তদারকিু
- Update Time : ০১:০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়ন্ত্রনে রাখতে বাজার তদারকি করা হয়েছে। ১৫ মে মঙ্গলবার জগন্নাথপুর থানা পুলিশ, বাজার তদারক কমিটি ও বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে জগন্নাথপুর সদর বাজার তদারকি করা হয়।
এ সময় জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান, এএসআই প্রণয় নাল, জগন্নাথপুর সদর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূইয়া, সদস্য ইসহাক আলী লিকছন, ব্যবসায়ী সুরুজ মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























