জগন্নাথপুরে যুবলীগের প্রস্তুতিসভা
- Update Time : ০৮:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ, হামিদুর রহমান চৌধুরী, যুগ্ম-সম্পাদক এনামুল হক, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, এমদাদ আহমদ, জুবেদ খান, দিলদার মিয়া, অ্যাডভোকেট জুয়েল আহমদ, কবির আহমদ, জাহাঙ্গীর খান, অ্যাডভোকেট এনামুল হক, ইব্রাহিম আলী, হিরা কবির, জাবেদ আহমদ, আজহারুল হক ভূইয়া শিশু, শফিক মিয়া, ফারুক কামাল, তাজ উদ্দিন, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, বিশ্বজিত কুমার দাস, আজাদ আহমদ, সায়েক খান, বাবু চৌধুরী, সেলিম আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা আবদুল আহাদ, আখলাকুর রহমান, সৈয়দ জাহাঙ্গীর আলম, রাসেল চৌধুরী, সুজাত মিয়া, রেজাউল করিম, সাজাদ খান, কামরুল বক্স, শিশু মিয়া, জাবেদ মিয়া, জাকির হোসেন, কামাল হোসেন লিলু, মিলাদ মিয়া, দুলন মিয়া, রফু মিয়া, কামরুল ইসলাম, মাসুম আহমদ, জিলু মিয়া, জিবরিল আমিন প্রমূখ।



























