জগন্নাথপুরে যুবদলের উদ্যােগে শহীদ হাফিজ স্বরনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা
- Update Time : ১২:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের সহ সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের স্বরনে ১৫ এপ্রিল শনিবার বিকেলে স্থানীয় কমিনিটি সেন্টারে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যােগে জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনহার মিয়ার পরিচালনার অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল আমীন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দিলু মিয়া, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এম ডি জামাল, উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রিপন মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম অাহবায়ক সৈয়দ শফিকুর রহমান, উপজেলা যুবদল নেতা রাসেল বক্স, সেলিম আহমদ, সুয়েব আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামীম আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুহেল, নুরুল আমীন, জাকির হোসাইন হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আবু হোরায়রা সাদ মাষ্টার বলেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের সহ সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ ১৯৯৮ সালের ১৫ এপ্রিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তির প্রতিবাদে ও কালো চুক্তি বাতিলের দাবিতে সাড়া বাংলাদেশে শান্তিপূর্ণ হরতাল চলাকালে জগন্নাথপুরের রাজপথে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল, দীর্ঘ ১৯ বছর অতিবাহিত হওয়ার পরও আমরা জগন্নাথপুর বাসী শহীদ হাফিজুরের বিচার পাইনি, আমরা জগন্নাথপুর বাসী শহীদ হাফিজুরের দূর্ত বিচার সম্পূর্ণ করে খুনিদের শাস্তির দাবি করছি এবং আজকের এই স্বরন সভা থেকে শহীদ হাফিজুরের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আলোচনা সভার পুর্বে শহিদ হাফিজুরের মাগফিরাত কামনা করে উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে স্থানীয় ছিক্কা জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি





























