জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক কোরেশী ও সুবন কোরেশীকে সংবর্ধনা প্রদান
- Update Time : ০৯:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোস্তাক কোরেশী ও সুবন কোরেশীকে সংবর্ধনা প্রদান।
জগন্নাথপুরের জনপ্রিয় সামাজিক সংগঠন ইয়াংম্যান ক্রিকেট ক্লাব সৈয়দপুরের উদ্যােগে বুধবার সৈয়দপুর বাজারে যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মোস্তাক কোরেশী ও সুবন কোরেশীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি সৈয়দ অাবু বক্করের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মারজান কোরেশীর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তাক কোরেশী, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সুবন কোরেশী। সংবর্ধনা অনুষ্টনে বক্তব্য রাখেন, সমাজসেবক শিক্ষানুরাগী মনসুর কোরেশী, অানোয়ার কোরেশী, অালা মিয়া কোরেশী, সৈয়দ ফরহাদ, রেদুওয়ান কোরেশী, সাহেল মিয়া, অাবিদ সরদার, সুজেল মিয়া, দিলোয়ার অাহমদ, সৈয়দ রাসেল অাহমদ, ফখরুল ইসলাম, সৈয়দ রুমেল অাহমদ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।




























