১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছালিক মিয়া ও রফিক মিয়ার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

  • Update Time : ১২:৩৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মরহুম হাজী আছলম মিয়ার বাড়িতে লুদরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ছালিক মিয়া ও রফিক মিয়ার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক, সমাজকর্মী ইউনুছ মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী আব্দুল কাহারের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে নসিহত পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুফতি শামসুল ইসলাম পাটলী, খেফাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সুহেল আহমদ চুন, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক প্রভাষক এম জাহিদ হাসাস।

এসময় এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল মন্নান, আব্দুস সালাম, যুক্তরাজ্য প্রবাসী জামাল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর মন্নান, শেখ বশির উদ্দিন, আলমাছ মিয়া, জিলু মিয়া, আব্দুস সালাম, খেলাফত মজলিস নেতা মাস্টার আমিনুল হক, মাওঃ শিব্বির আহমদ, হাফিজ জাবেদ আহমদ, তোফায়েল আহমদ, সুজন আহমদ, মনির হোসেন, ইমরুল হাসান, রেজওয়ান আহমদ, নজরুল ইসলাম, বাবরু মিয়া, বিএনপি নেতা মাস্টার মাসুম মিয়া, আকমল মিয়া, কাওছার আহমদ মুজাম্মিল আলী, ইসলাম উদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে জিন্দা- মুর্দা সহ দেশ- বিদেশের সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মুফতি শামছুল ইসলাম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছালিক মিয়া ও রফিক মিয়ার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

Update Time : ১২:৩৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬