জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যােগে এক হাজার পরিবারের মধ্যে ত্রান বিতরণ
- Update Time : ০৭:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার বন্যার্তদের মাঝে জনপ্রতি ১০কেজি চাল, ১কেজি চাল ও এক লিটার সোয়াবিন তেল করে বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসীরাদের উদ্যােগে জগন্নাথপুরে বন্যা দুর্গতদের মাঝে মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিসের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ কামরুল হাসান বিপিএম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, যুক্তরাজ্যে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক, জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রবাসী আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার কবির জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম, ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ।





























