০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মিরপুর বাজারে রশিদ বিহীন কোরবানীর পশু বিক্রি
- Update Time : ১০:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ আগস্ট ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে রশিদ বিহীন কোরবানীর পশু বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, ১৮ আগষ্ট শনিবার দিন ব্যাপী মিরপুর বাজারের মসজিদ ও পোষ্ট অফিস মার্কেটে কোন রকম রশিদ বিহীন কোরবানীর গরু বিক্রি হয়। এতে চুরির পশু বিক্রি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বাজার কমিটির সভাপতি শাহিদ মিয়া বলেন, রশিদ বিহীন কিছু গরু বিক্রি হয়েছে। তবে মিরপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জমির উদ্দিন বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।
























