১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মা-ছেলেকে মারপিট করে রাস্তা বন্ধ

  • Update Time : ১০:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মা-ছেলেকে মারপিটের পর এবার বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় চলাচলের রাস্তা না থাকায় একটি পরিবার জিম্মি হয়ে পড়েছে।
জানাগেছে, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে জগন্নাথপুর গ্রামের গাড়ি চালক বিকাশ রায় বিকু ও একই গ্রামের বিশ্ব রায় এবং প্রফুল্ল রায়ের লোকজনের মধ্যে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে।

এরই জের ধরে গত শনিবার প্রতিপক্ষের হামলায় গাড়ি চালক বিকাশ রায় বিকু ও তার বৃদ্ধা মা আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত গাড়ি চালক বিকাশ রায় বিকু বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর বিকুর বাড়ির রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয় প্রতিপক্ষ।

বর্তমানের বিকুর পরিবারের লোকজন রাস্তা বন্ধ থাকায় বাড়ি থেকে বের হতে পারছে না। গত ৪ দিন ধরে তারা প্রায় জিম্মি অবস্থায় জীবন-যাপন করছেন। বুধবার সরজমিনে দেখা যায়, বাঁশের নতুন বেড়া দিয়ে বিকুর বাড়ির রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। যে কারণে বিকুর বাড়িতে যাওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে বিকাশ রায় বিকু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন বেড়া দিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। যে কারণে আমরা প্রায় জিম্মি অবস্থায় আছি। এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক জানান, বিকুর পরিবারের লোকদের মারপিট সহ নানা ভাবে হয়রানী করা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মা-ছেলেকে মারপিট করে রাস্তা বন্ধ

Update Time : ১০:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারি ২০১৮