জগন্নাথপুরে মায়ানমারে ইতিহাসে বর্বরোচিত নির্মম গণহত্যা বন্ধের দাবিতে দাওরাই বাজারে প্রতিবাদ সভা
- Update Time : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মায়ানমারের রাখাইন রাজ্য আমাদের মুসলিম ভাই বোনদের কে প্রকাশ্য হত্যা দর্শন নির্যাতন করা হচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এরকম নিকৃষ্টতম বর্বরতার নজীর ইতিহাসে আর হয়নি,
নেতৃবৃন্দ অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার দাবি জানান নতুবা কঠিন কর্মসূচি নিয়ে বাংলার মুসলমান মাঠে নামতে বাদ্ধ হবে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আসর দাওরাই বাজারে মাদানী সংগ্রাম পরিষদের উদ্যোগে পরিষদের সেক্রেটারি মাওলানা এমদাদ খানের সভাপতিত্বে মাওলানা এরশাদ খান আল হাবিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের মাটিও মানুষের নেতা জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব
সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশীদ আহমদ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লুতফুর রাহমান, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ সাঈদ আহমদ, ছাত্র নেতা কে এম ফয়েজ আহমদ, সৈয়দ হাবিব সালেহ,খালেদ আহমদ, মারুফ আহমদ, নাঈম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি





























