০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাস ব্যাপী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
- Update Time : ১১:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর-আলখানারপাড় গ্রামের মাঠে সিক্স স্টার নামের একটি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী সিক্স স্টার ২য় তম ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
রোববার এ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় পৌর কাউন্সিলর মো. আবাব মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী আয়না মিয়া, ময়না মিয়া, ফারুক মিয়া, আক্তার হোসেন, সিক্স স্টার এর সভাপতি আল আমিন, সহ-সভাপতি রাজন মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, কোষাধ্যক্ষ শেখ মামুন, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, ফুটবলার জাহিদুর, আলী নুর, খালিক, লিপন, রতি সরকার।




























