জগন্নাথপুরে মানবাধিকার কমিশনের সেক্রেটারী টুনু খানের ইফতার মাহফিল
- Update Time : ০৮:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী হাজি সোহেল অাহমদ খান টুনুর উদ্যােগে ১৮জুন রোববার উপজেলার দাওরাই বাজারে এক ইফতার মাহফিল ও অালোচনা সভা অনুষ্টিত হয়।
হাজি সোহেল অাহমদ খান টুনুর সভাপতিত্বে ও সমাজকর্মী অাজিজুল হকের পরিচালনায় অনুষ্টিত ইফতার মাহফিল ও অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এম এ অাব্দুর রব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম সহ-সভাপতি মাওলানা নুরুল অালম খান জাহাঙ্গীর, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, বিএনপি নেতা ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মুহিবুল ইসলাম খান, কবি ও কলামিস্ট মানবাধিকার কর্মী সাদিকুর রহমান রুমেন, হাফিজ মাহফুজুর রহমান কামালী, লেবু মিয়া, হিরন মিয়া, সৈয়দ নুরুল ইসলাম, অাফরোজ অালী, অালী হোসেন, মিছবাহ উদ্দিন, তাহমিদ অাহমদ, তোফায়েল অাহমদ প্রমুখ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দসহ প্রায় ৩০০ রোজাদার ইফতারে অংশ নেন।
ইফতার মাহফিলে শ্রমিক নেতৃবৃন্দরা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাস্তার বেহাল অবস্তা তুলে ধরেন এবং রাস্তাগুলো সংস্কারের জন্য সকল শ্রেণীর নেতৃবৃন্দকে এগিয়ে অাসার অাহবান জানান।

























