০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাদ্রাসায় আগুন লাগানোর মামলায় গ্রেফতার ১

  • Update Time : ০৭:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নামকরন নিয়ে বিরোধের জের ধরে গভীর রাতে মাদ্রাসায় আগুন লাগানোর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা দায়ের পর মামলার প্রধান আসামি সাজ্জাদুর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে জগন্নাথপুর উপজেলা কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত শরিয়ত আলীর ছেলে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুয়াখাই গ্রামে গত রোববার রাতে নামকরন নিয়ে বিরোধের জের ধরে লতিফনগর লতিফিয়া ইবতেদায়ী সুন্নীয়া মাদ্রাসায় আগুন লাগিয়ে দেয়া হয়। এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দানিছ আলী বাদী হয়ে ৩৮ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে উক্ত মামলার প্রধান আসামি সাজ্জাদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মাদ্রাসায় আগুন লাগানোর মামলায় গ্রেফতার ১

Update Time : ০৭:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০১৮