১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাদক সহ সাজা প্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

  • Update Time : ০২:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মাদক সহ সাজা প্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৩২), পাইলগাঁও ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আরশ মিয়া (২৮)।

জানা যায়, সোমবার থানার এসআই মো. লুৎফুর রহমানের নেতৃত্বে এএসআই মো. শাহ জামাল সহ একদল পুলিশ মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সূত্রে সংবাদে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদমতলা নতুন মসজিদ এর সামনে রানীগঞ্জ টু ইনাতগঞ্জ পাকা রাস্তার উপর উপস্থিত হইলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় জিআর ৯৯/১৩ (জগঃ), জিআর ২০/১৬ (দিরাই) ও জিআর ১৬২/১৬ (নবীঃ) এর সাজা প্রাপ্ত পলাতক আসামী ছালিম উদ্দিন (৩২),আরশ মিয়া (২৮) গ্রেফতার করেন।

আসামীদের দেহ তল্লাশী করিয়া আসামী ছালিম উদ্দিন এর পরিহিত টাউজার এর ভিতরে সু-কৌশলে রাখা পলিথিনে মোড়ানো গাজাঁ, যাহার ওজন ১৫০ গ্রাম এবং ধৃত আসামী আরশ মিয়ার ডান হাতে থাকা নীল পলিথিনে মোড়ানো গাজাঁ যাহার ওজন ১০০ গ্রাম, যাহার সর্ব মোট ওজন ২৫০ গ্রাম উদ্ধার করেন।

উল্লেখিত আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানার মঙ্গলবার মামলা দায়ের করা হয় যার নং-১৪,ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী/২০০৪) এর ১৯ (১) টেবিল ৭(ক) রুজু করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জগন্নাথপুর পত্রিকাকে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মাদক সহ সাজা প্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

Update Time : ০২:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮