১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাদক ও চাঁদাবাজি মামলার ৪ আসামি গ্রেফতার
- Update Time : ০৮:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক ও চাঁদাবাজি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের আবদুল হাসিমের ছেলে শিশু মিয়া ( ৪০), একই গ্রামের মৃত মৃত আলম উল্লার ছেলে আবদুল মোতালিব (৪৫), হবিবনগর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে আবদুল গফুর (৫০) ও একই গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে মনর আলী (৫০)।
জানাগেছে, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই আফছার আহমদ ও আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ হবিবনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























